বিশ্বকাপের শেষ চার নিশ্চিত, সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
বিশ্বকাপের শেষ চার নিশ্চিত, সেমিফাইনালে কে কার মুখোমুখি?

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড।

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালের উত্তেজনা শেষে নির্ধারিত হয়েছে সেমিফাইনালের চার দল। শিরোপার দৌড়ে টিকে আছে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার নজির গড়েছে।

প্রথম সেমিফাইনালে আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং তারকাবহুল স্কোয়াডের কারণে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

অন্যদিকে ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। দুই দলের মধ্যকার এই লড়াইও বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।

বিশ্বকাপের আগের আসরেও সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে ফিরেছে ইংল্যান্ড। আর ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি
📅 ১৫ জুলাই

ফ্রান্স 🆚 স্পেন

⏰ বাংলাদেশ সময়: রাত ১:০০টা

🏟️ ভেন্যু: ডালাস স্টেডিয়াম

📅 ১৬ জুলাই

আর্জেন্টিনা 🆚 ইংল্যান্ড

⏰ বাংলাদেশ সময়: রাত ১:০০টা

🏟️ ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন