দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে realme Bangladesh। ‘realme C100i’ নামের নতুন এই ডিভাইসটিতে রয়েছে বিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন- Google Pixel 11 সিরিজে আসছে (2nm) Tensor G6 চিপ বড় স্পেসিফিকেশন ফাঁস
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় চাহিদার একটি হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ। বিশেষ করে যারা নিয়মিত ভিডিও দেখা, গেম খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা অনলাইন ক্লাস ও অফিসের কাজে স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য বড় ব্যাটারির ফোন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন এই ফোন বাজারে এনেছে রিয়েলমি।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭,০০০mAh “Titan Battery”, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। শুধু তাই নয়, এতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ করা যাবে এই ফোন দিয়ে।
নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির বড় HD+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, স্ক্রলিং কিংবা গেম খেলার সময় ব্যবহারকারীরা স্মুথ অভিজ্ঞতা পাবেন। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। ফোনটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং, ব্লুটুথ ৫.২ এবং IP64 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স সুবিধাও যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের বাজারে ‘রিয়েলমি C100i’-এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৭ হাজার ৯৯৯ টাকা।
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং তুলনামূলক কম দামের কারণে নতুন এই স্মার্টফোনটি তরুণ ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।









