বাংলা নববর্ষকে ঘিরে দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে অনার। প্রযুক্তিপ্রেমীদের জন্য আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ নতুন ডিভাইস “এক্স৮ডি” উন্মোচন করেছে ব্র্যান্ডটি।
উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নানা সুবিধা থাকায় ফোনটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়তে শুরু করেছে।
আরও পড়ুনঃ টেক্সট থেকে ভিডিও তৈরি আরও সহজ গুগল ভিওসে যুক্ত হলো যুগান্তকারী আপডেট
অনার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই স্মার্টফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। উন্নত এই ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা উজ্জ্বল দিনের আলো থেকে শুরু করে কম আলো বা রাতের পরিবেশেও স্পষ্ট ও বিস্তারিত ছবি তুলতে পারবেন।
বিশেষ করে ৩ এক্স লসলেস জুম সুবিধা থাকায় দূরের অবজেক্টও পরিষ্কারভাবে ক্যাপচার করা সম্ভব।
ক্যামেরা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফোনটিতে যুক্ত করা হয়েছে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইরেজার, যা ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে দিতে পারে। পাশাপাশি আপস্কেলিং প্রযুক্তি কম রেজল্যুশনের ছবিকেও উন্নত মানে রূপান্তর করতে সক্ষম।
রিফ্লেকশন রিমুভাল ফিচার ছবিতে অপ্রয়োজনীয় আলো বা প্রতিফলন দূর করে, আর আউটপেইন্টিং অপশন ছবির ফ্রেম বাড়িয়ে নতুনভাবে উপস্থাপন করতে সাহায্য করে।
ফোনটির আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো বিশেষ “এআই বাটন”। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। ফলে দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি আরও কার্যকর ও সময় সাশ্রয়ী হয়ে উঠবে।
ব্যাটারির দিক থেকেও অনার এক্স ৮ডি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। একবার চার্জে সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহার সম্ভব হওয়ায় চার্জ নিয়ে দুশ্চিন্তা কমে যাবে।
পাশাপাশি ৪৫ ওয়াট সুপারচার্জ প্রযুক্তি থাকায় খুব অল্প সময়েই ফোনটি চার্জ করা যায়। নির্মাতাদের দাবি, ফোনটির ব্যাটারি প্রায় ছয় বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স দিতে সক্ষম।
পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটি বেশ এগিয়ে। সর্বশেষ সংস্করণের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে, যা দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে। এর সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট র্যাম, ফলে একাধিক অ্যাপ একসঙ্গে চালানো বা মাল্টিটাস্কিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না।
ডিসপ্লের ক্ষেত্রেও ব্যবহারকারীদের জন্য রয়েছে উন্নত সুবিধা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা স্ক্রলিং সব ক্ষেত্রেই পাওয়া যাবে স্মুথ ও প্রাণবন্ত অভিজ্ঞতা।
ডিভাইসটির স্থায়িত্ব বাড়াতে রাখা হয়েছে ড্রপ প্রটেকশন সুবিধা। অর্থাৎ হাত থেকে পড়ে গেলে সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার থাকায় পানির ছিটা বা হালকা ভেজা অবস্থাতেও ফোনটি নিরাপদ থাকবে।
ডিজাইন ও স্টোরেজের দিক থেকেও অনার এক্স৮ডি বেশ আধুনিক। ফোনটি তিনটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, যা ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে যথেষ্ট জায়গা দেবে।
সবদিক বিবেচনায়, নতুন এই স্মার্টফোনটি মধ্যম বাজেটের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী অপশন হতে পারে। উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও এআই ফিচারের সমন্বয়ে ডিভাইসটি দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।
বাংলাদেশের বাজারে অনার এক্স৮ডি স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ- বাংলালিংকের অফার পানির দামে স্মার্টফোন সঙ্গে ১ বছর ফ্রি ইন্টারনেট
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔








