৯ম শিক্ষক নিয়োগে বড় অনিশ্চয়তা, ঈদের আগেও মিলছে না বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
৯ম শিক্ষক নিয়োগে বড় অনিশ্চয়তা, ঈদের আগেও মিলছে না বিজ্ঞপ্তি

???????????????????????????????????????????????????????????

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য বহুল প্রতীক্ষিত ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঈদের আগেই বিজ্ঞপ্তি প্রকাশের আলোচনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার সংস্থাটির একটি সূত্র জানায়, নতুন চেয়ারম্যান রাজা আব্দুল হাই এখনো দায়িত্ব গ্রহণ না করায় সদস্য নূরে আলম সিদ্দিকী–কে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পাচ্ছেন না।

আরও পড়ুন- এসএমসিতে টেরিটরি সেলস অফিসার নিয়োগ, আবেদন চলবে ১৭ জুন পর্যন্ত

এনটিআরসিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রুটিন দায়িত্বে থাকা কর্মকর্তা মূলত প্রশাসনিক কার্যক্রম সচল রাখছেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মতো বড় সিদ্ধান্ত নিয়মিত চেয়ারম্যান যোগদানের পরই নেওয়া হবে। ফলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের চাহিদা পেয়েছে এনটিআরসিএ। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের, যার সংখ্যা ৪৪ হাজার ৬৯১টি।

এ ছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) পদে ৯২৮ জন, সহকারী শিক্ষক বা শরীরচর্চা প্রশিক্ষক ৪ হাজার ১৪ জন, সহকারী মৌলভি ১১ হাজার ৬৯ জন এবং কম্পিউটার ব্যবহারিক নির্দেশক পদে ১২৯ জন নিয়োগ দেওয়া হবে।

কারিগরি ও মাদ্রাসা শাখার বিভিন্ন পদেও বড় সংখ্যক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬ জন, ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩ জন, ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬ জন এবং প্রভাষক পদে ৫ হাজার ৮৫২ জন নিয়োগের তথ্য পেয়েছে সংস্থাটি।

শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন ধরে নতুন গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তারা। ইতোমধ্যে অনেক নিবন্ধনধারী চাকরিপ্রার্থী বয়সসীমা ও চাকরির সুযোগ নিয়ে উদ্বেগে রয়েছেন। তাই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি এনটিআরসিএ।

সূত্র: এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্র ও দ্য ডেইলি ক্যাম্পাস

আরও পড়ুন- ১ জুলাই থেকেই নতুন পে স্কেল, যা জানালেন অর্থমন্ত্রী

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন