সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, আবেদন ২১ জুন পর্যন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, আবেদন ২১ জুন পর্যন্ত

?????????????????????????????????????????????????????

ডাক বিভাগের মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিজিওনাল সেলস বিভাগে টেরিটরি অফিসার ও টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ জুন

এক নজরে নিয়োগ

প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
পদের নাম: টেরিটরি অফিসার / টেরিটরি ম্যানেজার
বিভাগ: রিজিওনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান

যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য ও মেডিকেল বিমা সুবিধা এবং সপ্তাহে দুই দিন ছুটি পাবেন নির্বাচিত প্রার্থীরা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬

আরও পড়ুন- জর্ডানে ২০৩ নারী কর্মী নেবে বোয়েসেল, হবে সরাসরি সাক্ষাৎকার

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন