স্নাতক পাসেই ডিবিএল গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার গুলশান
???????????????????????????????????????????????????????
দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান DBL Group নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কাস্টমস বন্ড বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকার গুলশান-১ এলাকায় কাজ করতে হবে। চাকরিটি হবে ফুলটাইম ভিত্তিতে।
আরও পড়ুন- এসএসসি পাসেই সরকারি চাকরি, নিয়োগ দিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়
আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৩০ বছর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বর্তমানে দেশের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কাস্টমস ও বন্ড–সম্পর্কিত দক্ষ জনবলের চাহিদা বাড়ছে। বিশেষ করে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ পেশাজীবীদের গুরুত্ব বাড়ায় এ ধরনের পদে প্রতিযোগিতাও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কাস্টমস বন্ড বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে ভবিষ্যতে করপোরেট খাতে উচ্চপদে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়। তাই অভিজ্ঞ পেশাজীবীদের জন্য এটি হতে পারে ভালো সুযোগ।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ডিবিএল গ্রুপ |
| বিভাগ | কাস্টমস বন্ড |
| পদের নাম | সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
| পদসংখ্যা | ১ জন |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক অথবা সমমান |
| অভিজ্ঞতা | ৭ বছর |
| চাকরির ধরন | ফুলটাইম |
| কর্মস্থল | ঢাকা (গুলশান-১) |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| বয়সসীমা | সর্বনিম্ন ৩০ বছর |
| আবেদনের শেষ সময় | ২৪ মে ২০২৬ |
সূত্র: ডিবিএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ডিবিএল গ্রুপ আবেদন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন- এআইয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব চাকরি

আপনার মতামত লিখুন
Array