আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

দূর্বল ইন্টারনেটেও স্থির ভিডিও কল, যেভাবে কাজ করে ইমোর গোপন প্রযুক্তি

April 21, 2026 5:10 PM
দুর্বল-ইন্টারনেটেও-স্থির-ভিডিও-কল-যেভাবে-কাজ-করে-ইমোর-গোপন-প্রযুক্তি

দূর্বল ইন্টারনেট সংযোগের কারণে ভিডিও বা অডিও কল মাঝপথে কেটে যাওয়া এখনো অনেক ব্যবহারকারীর জন্য একটি সাধারণ সমস্যা। বিশেষ করে গ্রামাঞ্চল কিংবা নেটওয়ার্ক কাভারেজ কম এমন এলাকায় এই সমস্যার ভোগান্তি আরও বেশি। তবে এই সীমাবদ্ধতাকেই প্রযুক্তিগত সক্ষমতায় রূপান্তর করে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করছে জনপ্রিয় কমিউনিকেশন অ্যাপ ইমো।

আরও পড়ুনঃ মোবাইল প্রায় সবার হাতে থাকলেও ইন্টারনেট কেন সবার কাছে নয় উঠে এলো নতুন জরিপের তথ্য

ইমোর মূল শক্তি হলো এর উন্নত নেটওয়ার্ক অপ্টিমাইজেশন প্রযুক্তি, যা দুর্বল ইন্টারনেটেও কলকে স্থিতিশীল রাখতে কাজ করে। অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে নেটওয়ার্ক যতই দূর্বল হোক না কেন, যোগাযোগের অভিজ্ঞতা যেন ব্যাহত না হয়।

ইমোর প্রযুক্তিগত কাঠামোর কেন্দ্রে রয়েছে একটি রিয়েল-টাইম নেটওয়ার্ক সেন্সিং অ্যালগরিদম। এই সিস্টেমটি একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করে। এর মধ্যে রয়েছে ব্যান্ডউইথের অবস্থা, ইন্টারনেট ডেটা ট্রান্সমিশনের সময় কোনো প্যাকেট হারাচ্ছে কি না, এবং নেটওয়ার্কের গতি কতটা ওঠানামা করছে। সহজভাবে বললে, অ্যাপটি ক্রমাগত দেখে ইন্টারনেট কতটা স্থিতিশীলভাবে কাজ করছে। এই তথ্যের ভিত্তিতে কলের মান স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হয়, যাতে ব্যবহারকারী টের না পেলেও ব্যাকগ্রাউন্ডে যোগাযোগ স্বাভাবিক থাকে।

ইমোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ল্যাটেন্সি ও প্যাকেট লস নিয়ন্ত্রণ ব্যবস্থা। ল্যাটেন্সি বলতে বোঝায় ডেটা পাঠানো ও গ্রহণের মাঝের সময় ব্যবধান। এই ব্যবধান বেশি হলে কলের মধ্যে দেরি বা কেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। অ্যাপটি প্রতি মুহূর্তে এই ল্যাটেন্সি বিশ্লেষণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তন করে। একই সঙ্গে প্যাকেট লস বা ডেটা হারানোর হারও নজরে রাখা হয়, যাতে কথোপকথন থেমে না যায়।

দূর্বল নেটওয়ার্কে ইমো স্বয়ংক্রিয়ভাবে কলের মান পরিবর্তন করে। অর্থাৎ, নেটওয়ার্ক খারাপ হলে ভিডিওর মান কমিয়ে অডিওকে অগ্রাধিকার দেওয়া হয়। এতে ব্যবহারকারীরা অন্তত কথা চালিয়ে যেতে পারেন, এমনকি ভিডিও কোয়ালিটি কমে গেলেও কল বিচ্ছিন্ন হয় না।

প্রতিটি কয়েক মিলিসেকেন্ড পর পর সিস্টেম কলের ট্রান্সমিশন প্যারামিটার নতুন করে সমন্বয় করে। এই প্রক্রিয়াকে বলা যায় এক ধরনের রিয়েল-টাইম ক্যালিব্রেশন, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে স্থিতিশীল রাখে। ইমোর অন্যতম বড় সুবিধা হলো এটি তুলনামূলকভাবে কম ইন্টারনেট ব্যবহার করে কাজ করতে পারে। এজন্য একে অনেক সময় লাইটওয়েট প্রোটোকল ভিত্তিক অ্যাপ বলা হয়।

এর প্যাকেট সাইজ ছোট হওয়ায় ডেটা দ্রুত আদান-প্রদান সম্ভব হয়। পাশাপাশি কল সেটআপ প্রক্রিয়াও খুব সহজ ও দ্রুত, যার ফলে কল সংযোগ হতে সময় কম লাগে। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় ডেটা কম ব্যবহার করার কারণে এটি ইন্টারনেট খরচও কমিয়ে আনে, যা সীমিত ডেটা ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। ইমোর প্রযুক্তিতে কল কন্ট্রোল সিগন্যালিং এবং ভয়েস বা ভিডিও ডেটা আলাদা পথে পরিচালিত হয়। সহজভাবে বললে, কল কে করবে তা নিয়ন্ত্রণকারী সিগন্যাল একদিকে যায়, আর আসল কথোপকথনের ডেটা অন্য পথে প্রবাহিত হয়।

এই আলাদা কাঠামোর কারণে নেটওয়ার্ক দূর্বল হলেও কল দ্রুত কানেক্ট হয় এবং কথোপকথনের সময় বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশে এখনো ইন্টারনেট কাভারেজ পুরোপুরি সমান নয়। এমন পরিস্থিতিতে ইমোর এই প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

দূরবর্তী পরিবারের সঙ্গে যোগাযোগ, অনলাইন পড়াশোনা বা কাজের মিটিং সব ক্ষেত্রেই দুর্বল নেটওয়ার্কের মধ্যেও যোগাযোগ চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে এই অ্যাপ।

আরও পড়ুন- দেশে অর্ধেক নারী এখনো ইন্টারনেটের বাইরে জরিপে উদ্বেগজনক চিত্র

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

টেক প্রতিনিধি

আমি একজন প্রযুক্তিপ্রেমী কনটেন্ট রাইটার, যেখানে মোবাইল, গ্যাজেট ও AI প্রযুক্তি নিয়ে নিয়মিত তথ্যবহুল আর্টিকেল লিখি। স্মার্টফোন, এক্সেসরিজ, নতুন টেক ট্রেন্ড ও বাংলাদেশের আপডেট সহজ ও সাবলীল ভাষায় পাঠকদের সামনে তুলে ধরি। নির্ভরযোগ্য তথ্য, রিভিউ ও প্রয়োজনীয় টিপসের মাধ্যমে প্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরি করাই আমার মূল লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now