বাংলাদেশে ট্রেন ভ্রমণ সবসময়ই সাধারণ মানুষের জন্য একটি নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং আরামদায়ক যাতায়াত মাধ্যম। প্রতিদিন হাজারো যাত্রী রাজধানী থেকে বিভাগীয় শহর কিংবা জেলা থেকে দূরপাল্লার গন্তব্যে ট্রেনে ভ্রমণ করেন। যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিকিট সংগ্রহ নিয়ে দীর্ঘ লাইন, দালালচক্র এবং ভোগান্তির মতো সমস্যাও তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করে এবং সময়ের সাথে সেটিকে আরও আধুনিক ও নিরাপদ করেছে।
২০২৬ সালের আপডেট অনুযায়ী অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মগুলো মূলত যাত্রী পরিচয় যাচাইকরণ, ডিজিটাল পেমেন্ট নিরাপত্তা এবং QR কোডভিত্তিক ই-টিকিট ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এই লেখায় আমরা বিস্তারিতভাবে জানবো নতুন নিয়ম, বুকিং প্রক্রিয়া, রিফান্ড নীতিমালা এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো।
আরও পড়ুন-টুঙ্গিপাড়া এক্সপ্রেস অনলাইন টিকেট বুকিং করার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কেন এখন বেশি কার্যকর
ডিজিটাল সেবার প্রসারের ফলে অনলাইনে ট্রেনের টিকিট কাটা এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। আগে স্টেশনে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে কয়েক মিনিটে টিকিট কাটা সম্ভব।
অনলাইন টিকিটিং ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা রিয়েল-টাইম সিট খালি আছে কিনা তা দেখতে পারেন। পাশাপাশি ২৪ ঘণ্টা যেকোনো সময় বুকিং করা যায়। উৎসবের সময় আগেভাগে টিকিট কেটে রাখার সুবিধাও পাওয়া যায়। এছাড়া ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত হয় এবং ই-টিকিট মোবাইলেই সংরক্ষণ করা যায়।
বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থার আপডেট
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে এর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। ২০২৬ সালের আপডেটে ব্যবহারকারীর পরিচয় যাচাইকরণ আরও কঠোর করা হয়েছে। এখন অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্র বা সমমানের তথ্য প্রদান বাধ্যতামূলক। এর ফলে ভুয়া অ্যাকাউন্ট ও কালোবাজারি নিয়ন্ত্রণে সহায়তা মিলছে।
একটি মোবাইল নম্বর দিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টে নির্দিষ্ট সংখ্যক টিকিট বুকিংয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী QR কোডভিত্তিক ই-টিকিট এখন বাধ্যতামূলক করা হয়েছে, যা ট্রেনে ওঠার সময় স্ক্যান করে যাচাই করা হয়।
ট্রেনের টিকেট কাটার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
✅ ভেরিফাইড ওয়েবসাইট/অ্যাপ ব্যবহার করুন – স্ক্যাম সাইট এড়িয়ে চলুন।
✅ জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করুন – রেলওয়ে হেল্পলাইন: ০৯৬০৯-৯৯৯৯৯৯।
✅ টিকেট কনফার্মেশন SMS বা ইমেইল চেক করুন – বুকিং সম্পন্ন হলে কনফার্মেশন আসবে।
✅ যাত্রার দিন কমপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছান – বায়োমেট্রিক চেকিং থাকতে পারে।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কী কী লাগবে?
অনলাইনে টিকিট কাটার আগে নিচের জিনিসগুলো প্রস্তুত রাখলে সুবিধা হবে—
-
একটি মোবাইল নম্বর।
-
জাতীয় পরিচয়পত্র (NID)।
-
ইমেইল ঠিকানা।
-
বিকাশ / নগদ / রকেট / ডেবিট বা ক্রেডিট কার্ড।
-
ইন্টারনেট সংযোগ।
👉 একটি NID দিয়ে নির্দিষ্ট সংখ্যক টিকিট কেনা যায়।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
নতুন নিয়ম অনুযায়ী টিকিট কাটার প্রক্রিয়াটি কয়েকটি নির্দিষ্ট ধাপে সম্পন্ন করতে হয়। নিচে পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
আপনার জানা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকেট কাটার কথা ভাবছেন নিচের এই ধাপ গুলি অনুসরণ করুন 👇
ধাপ-১ ঃ ওয়েবসাইটে প্রবেশ করুন
প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে গুগোল এ গিয়ে সার্চ করুন অথবা এই লিংক- https://eticket.railway.gov.bd/ থেকে সরাসরি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ-২ ঃ একাউন্ট তৈরি করুন
একদম নতুন হয়ে থাকলে মেনু অপশন থেকে *রেজিস্টার অপশন* এ গিয়ে। আপনার মোবাইল নাম্বার, এন আইডি নাম্বার, আপনার ডেট অফ বার্থ। এগুলি সকল তথ্য দিয়ে।
I am Not a Robot *এই ক্যাপচা অপশনে টিক মার্ক দিয়ে নিচে থেকে *Verify* বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে রেজিস্টার করে নিন।
মনে রাখবেন, অবশ্যই আপনার রেজিস্টার কৃত মোবাইল নাম্বারে ৬ সংখ্যা একটি ওটিপি কোড যাবে সে ওটিপি কোড ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
ধাপ-৩ঃলগইন করা
এই ধাপে পুনরায় আপনি লগইন অপশনে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং একাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সে পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনের উপরে ক্লিক করে সম্পন্নভাবে ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ৪: ট্রেন ও সিট বাছাই
এইভাবে আপনি আপনার ট্রেন এবং সিট এবং যাত্রার সময় থেকে শুরু করে কোথায় থেকে কোথায় যাবেন সবকিছু নির্বাচন করতে পারবেন। নিচের ছবি অনুসরণ করুন তাহলে আরো সহজ ভাবে বিষয়টি বুঝতে পারবেন 👇সকল প্রয়োজনীয় তথ্যগুলি দেয়া হয়ে গেলে আপনি নিচে থেকে *সার্চ ট্রেন * এই অপশনের উপরে ক্লিক করুন।
ধাপ ৫:ট্রেনের সিডিউল নির্বাচন
এ ধাপে আপনি যে ডেট নির্বাচন করেছিলেন সেই ডেটে যতগুলি ট্রেন আছে সেগুলির নাম এবং সিটের ক্যাটাগরি দাম সহ সব কিছু ডিটেলস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ট্রেন, ট্রেনের সিডিউল সময়, আপনার সিট এবং দাম সহ বিস্তারিত দেখে Book Now সিল্কেট করুন।
এছাড়াও ডান পাশ করতে থাকা *ট্রেন ডিটেলস* এই ফিচারে ক্লিক করে ট্রেনটি কখন কোন সময় কোন স্টেশনে কোথায় দাঁড়াবে সকল ডিটেলস গুলি দেখতে পাবেন।
ধাপ ৬:কোচ-সিট কোয়ান্টিটি এবং বোর্ডিং স্টেশন নির্বাচন
এই ধাপটিও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লক্ষ্য নিয়ে রয়েছে। আপনি এই ফিচারে আসার পর এখানে সম্পূর্ণ কোচের সিট প্ল্যানটি দেখতে পাবেন।
এখানে চার ধরনের সিট কালার থাকে।
১.খালি সিটের কালার হোয়াইট(Available)
২. নেভি কালার সিটের অর্থ হচ্ছে কেউ এই সেটটি সিলেক্ট করে রেখেছে।
৩. গ্রীন কালার সিট এর অর্থ হচ্ছে এই সিটটি ইন প্রসেসেস এ আছে।
৪.ইয়েলো কালার সিট অর্থ এটা অলরেডি বুকিং করে ফেলেছে।
এছাড়াও এখানে লক্ষ্য নিয়ে বিষয় সর্বোচ্চ একজন একটি সময়ে চারটি সিট বুকিং করতে পারবে।
উপরের সকল বিষয় লক্ষ্য করে আপনি আপনার পছন্দের সিটির উপরে ক্লিক করে নির্বাচন করে আপনার বোডিং ষ্টেশন নির্বাচন করে কন্টিনিউ পার্সেস এর উপরে ক্লিক করুন।
বলে রাখা ভালো এই ধাপে আপনাকে আপনার রেজিস্টার কৃত ফোন নাম্বারে আবারো ওটিপি চার সংখ্যার ভেরিফাই করার প্রয়োজন হবে।

ধাপ ৭: যাত্রীর তথ্য প্রদান
আপনি যতটি সিটের জন্য বুকিং করেছেন, সেই অনুযায়ী প্রতিটি যাত্রীর নাম এবং তাদের বয়স অনুযায়ী ক্যাটাগরি (বড়, শিশু বা বয়স্ক) নির্বাচন করতে হবে।
যদি কোনও যাত্রীর বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে হয়, তাহলে অবশ্যই Passenger Type: Child নির্বাচন করুন। এই ক্যাটাগরি নির্বাচন করলে শিশুর ভাড়া স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে।
ধাপ ৮: টিকিটের মূল্য পরিশোধ
এই ধাপে টিকিটের মোট ভাড়া, ভ্যাট, ব্যাংক চার্জসহ সব খরচের বিস্তারিত আপনাকে দেখানো হবে।
আপনি মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ) অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
সব তথ্য নিশ্চিত করে Confirm Purchase বাটনে ক্লিক করলে পেমেন্ট সম্পন্ন হবে।

ধাপ ৯: টিকিট ডাউনলোড ও প্রিন্ট
সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে, Bangladesh Railway E-Ticket System স্বয়ংক্রিয়ভাবে আপনার টিকিট ইস্যু করবে।
এই টিকিট আপনি তাৎক্ষণিকভাবে ব্রাউজার থেকেই ডাউনলোড করতে পারবেন। চাইলে পরবর্তীতে আপনার প্রোফাইলের Purchase History থেকেও ডাউনলোড করা যাবে।
এছাড়া, একটি কপি আপনার ই-মেইলে পাঠানো হবে। ইনবক্সে না পেলে অবশ্যই স্প্যাম ফোল্ডার চেক করুন।
টিকিটটি A4 সাইজে প্রিন্ট করে নিতে হবে, যা স্টেশন বা ট্রেনে যাচাইয়ের সময় প্রয়োজন হবে।
আশা করছি উপরের দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনারা আপনাদের কম্পিউটারের সাহায্যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটতে পারবেন। এবং আমি উপরে যেই মাধ্যম যত সহজ ভাবে এবং সবচাইতে লেটেস্ট শেষ আপডেট অনুযায়ী দেখিয়েছি এর থেকে আপডেট সহজ নিয়ম আর কেউ কোথাও দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আশা করছি আপনি আমার এই কনটেন্ট গুলি সম্পূর্ণভাবে যদি পড়েন তাহলে অনলাইনে ট্রেনের টিকেট করা সম্পর্কিত সকল বিষয় বাংলা ভাষায় জানতে পারবেন।
টিকিট বুকিং-এর জন্য, আপনি ১৩১ নম্বরে কল করেও সহায়তা নিতে পারেন
অ্যাপের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
Rail Sheba এই মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকেট কাটা আরো সহজ।
১.প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২.এরপর অ্যাপটি ওপেন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন হয়ে থাকলে রেজিস্টার করে নিন উপরে দেখানোর নিয়ম অনুসরণ করে অথবা সরাসরি লগইন কর।
৩.লগইন করা হয়ে গেলে আপনি ট্রেন নির্বাচন করুন এবং কোথায় থেকে কোথায় যাবেন কত তারিখে যাবেন এই সকল ইনফরমেশন দিয়ে সার্চ টেনে ক্লিক করুন।
৪.এই ধাপে আপনি আপনার পছন্দের ট্রেন এবং যাত্রা সময় নির্বাচন করুন। সব ইনফরমেশন দেখে পছন্দ হয়ে গেলে নিচে থেকে টিকেটের মূল্য দেখে *বুক নাও* অপশনে ক্লিক করুন।
৫.এরপর আপনার সামনে সিট প্ল্যান চলে আসবে এখানে প্রথমে কোচ নির্বাচন করবেন তারপর সিট সিলেক্ট করবেন।
এরপর নিচে থেকে *কন্টিনিউ পার্সেস* অপশন এ ক্লিক করবেন।এরপর আপনার ফোনে ৪ সংখ্যার ওটিপি ভেরিফাই করে নিবেন।
৬.পরবর্তী ধাপে প্যাসেঞ্জারের সকল ইনফরমেশন নির্বাচন করে কোয়ান্টিটি নির্বাচন করে প্যাসেঞ্জারের বয়স নির্বাচন করে পরবর্তী ধাপে চলে যাবেন।
৭.এখন আপনার সামনে মূল্য পরিশোধ করার অর্থাৎ আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার সকল মাধ্যমগুলি চলে আসবে এখান থেকে পছন্দের মাধ্যম নির্বাচন করে পেমেন্ট সম্পূর্ণ করুন।
৮.এই শেষ ধাপে আপনি আপনার টিকেট ডাউনলোড করুন এবং প্রয়োজনে আপনি টিকিটটি প্রিন্ট আউট করে যাত্রার সময় সঙ্গে করে নিয়ে যাবেন।
ব্যাস উপরে দেখানো এই নিয়ম অনুসরণ করে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেল সেবা এপ্লিকেশনের সাহায্য নিয়ে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট করতে পারবেন।
উপরে আমি আপনারা কম্পিউটার থেকে এবং মোবাইল থেকে অনলাইন এর মাধ্যমে কিভাবে ট্রেনের টিকেট করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি উপরের দুটি নিয়মে যে কোন একটিকে ব্যবহার করে খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট করতে পারবেন।
অনলাইন ট্রেন টিকিট রিফান্ড ও ক্যানসেলেশন নীতিমালা
রিফান্ড প্রক্রিয়াটিও এখন সম্পূর্ণ অনলাইনভিত্তিক। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগে অনলাইনে ক্যানসেল করতে হবে। নির্দিষ্ট সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হয়। সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে অর্থ সংশ্লিষ্ট পেমেন্ট মাধ্যমে ফেরত পাঠানো হয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হয় না।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
অনলাইনে টিকিট কাটার সময় কিছু সতর্কতা মেনে চলা উচিত।
ভুল নাম বা NID নম্বর প্রদান করা যাবে না।
পেমেন্টের সময় ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখতে হবে।
শেষ মুহূর্তের পরিবর্তে আগেভাগে টিকিট বুকিং করা উত্তম।
একই অ্যাকাউন্ট থেকে নির্ধারিত সীমার বেশি টিকিট কাটা যাবে না।
এই নিয়মগুলো যাত্রী সুরক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কার্যকর করা হয়েছে।
প্রশ্ন–উত্তর (FAQ)
১. অনলাইনে ট্রেনের টিকিট কাটতে কি NID বাধ্যতামূলক?
হ্যাঁ, বর্তমানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র বা সমমানের তথ্য প্রয়োজন।
২. মোবাইল ফোনে ই-টিকিট দেখালেই কি হবে?
হ্যাঁ, QR কোডসহ ই-টিকিট মোবাইলে দেখালেই ভ্রমণ করা যাবে।
৩. অনলাইনে কাটা টিকিট কি বাতিল করা যায়?
হ্যাঁ, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ক্যানসেল করলে রিফান্ড পাওয়া যায়।
৪. রিফান্ড পেতে কত সময় লাগে?
সাধারণত ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগে।
৫. একই অ্যাকাউন্ট থেকে কতগুলো টিকিট কাটা যায়?
নির্ধারিত সীমার মধ্যে একাধিক টিকিট কাটা যায়, তবে নির্দিষ্ট সংখ্যার বেশি অনুমোদিত নয়।
উপসংহার
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম ২০২৬ সালে আরও আধুনিক ও নিরাপদ হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ডিজিটাল যাচাইকরণ, QR কোডভিত্তিক টিকিট এবং উন্নত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে টিকিটিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করেছে। এখন যাত্রীরা ঘরে বসেই কয়েক মিনিটে টিকিট কেটে নিশ্চিন্তে ভ্রমণের প্রস্তুতি নিতে পারেন। সঠিক তথ্য প্রদান এবং নির্ধারিত নিয়ম মেনে চললে অনলাইন টিকিটিং ব্যবস্থার পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব।
আরও পড়ুন-পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










