আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

অনলাইনে আপনার ভোটকেন্দ্র কোথায় জানবেন সহজ উপায়ে

February 4, 2026 3:54 PM
অনলাইনে আপনার ভোটকেন্দ্র কোথায় জানবেন সহজ উপায়ে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেক ভোটারের সবচেয়ে বড় প্রশ্ন—আমার ভোটকেন্দ্র কোথায়?
ভোটের দিন বিভ্রান্তি এড়াতে এখন আর অফিসে ঘুরতে হবে না বা পোস্টার খুঁজতে হবে না। স্মার্টফোন ব্যবহার করেই ঘরে বসে অনলাইনে নিজের ভোটকেন্দ্র জেনে নেওয়ার সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন।

সরকারি একটি অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই জানা যাবে আপনার নির্ধারিত ভোটকেন্দ্রের ঠিকানা।

আরও পড়ুন-ভোটারদের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল স্মার্ট সমাধান(BD অ্যাপ)

কোন অ্যাপ দিয়ে ভোটকেন্দ্র জানা যাবে

নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি করা সরকারি অ্যাপটির নাম—

Smart Election Management BD

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবং এটি শুধুমাত্র বাংলাদেশ সরকারের নির্বাচন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

অনলাইনে ভোটকেন্দ্র চেক করার ধাপে ধাপে নিয়ম

নিচে খুব সহজ ভাষায় ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—

ধাপ–১: গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন

প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Play Store খুলুন।
সার্চ অপশনে লিখুন Smart Election Management BD
সরকারি অ্যাপটি দেখালে সেটি ডাউনলোড করুন।

ধাপ–২: অ্যাপটি ইন্সটল ও চালু করুন

ডাউনলোড শেষ হলে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।
প্রয়োজনে অ্যাপটিকে প্রয়োজনীয় পারমিশন দিন।

ধাপ–৩: ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করুন

অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করলে
“ভোট কেন্দ্র খুঁজুন” নামে একটি অপশন দেখতে পাবেন।
সেখানে ক্লিক করুন।

ধাপ–৪: এনআইডি তথ্য দিয়ে অনুসন্ধান করুন

এখন আপনাকে দুটি তথ্য দিতে হবে—

  • আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর।

  • এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ।

সব তথ্য সঠিকভাবে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ভেসে উঠবে—
👉 আপনার ভোটকেন্দ্রের নাম।
👉 কেন্দ্রের ঠিকানা।
👉 কোন এলাকায় ভোট দেবেন।

বিশেষ দ্রষ্টব্য (গুরুত্বপূর্ণ তথ্য)

বর্তমানে অ্যাপটিতে নিয়মিত ডেটা আপডেটের কাজ চলছে।
এ কারণে কোনো কোনো সময় ভোটকেন্দ্রের তথ্য সঙ্গে সঙ্গে নাও দেখাতে পারে।

🔹 এমন হলে হতাশ না হয়ে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা পরদিন পুনরায় অ্যাপটি চেক করুন।

কেন আগেই ভোটকেন্দ্র জেনে রাখা জরুরি

ভোটের দিন হঠাৎ ভোটকেন্দ্র খুঁজতে গিয়ে সময় নষ্ট হলে অনেকেই ভোট দিতে পারেন না।
আগে থেকেই ভোটকেন্দ্র জেনে রাখলে—

  • ভোটের দিন বিভ্রান্তি কমে।

  • সময় ও ভোগান্তি বাঁচে।

  • শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া সম্ভব হয়।

  • বয়স্ক ও নারী ভোটারদের জন্য সুবিধা হয়।

শেষ কথা

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নির্বাচন ব্যবস্থাপনাও এখন অনেক সহজ ও স্মার্ট।
আপনি যদি একজন সচেতন ভোটার হন, তাহলে ভোটের আগেই নিজের ভোটকেন্দ্র অনলাইনে চেক করে রাখা অত্যন্ত জরুরি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-এখন আর থানায় জিডি নয়! হারানো NID অনলাইনে পাবেন সহজেই

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now