দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য দূরপাল্লার ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে রেল ব্যবস্থার উন্নয়ন ও যাত্রীসেবা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই ভাড়া ছাড়ের উদ্যোগের বিষয়টি উঠে আসে।
আরও পড়ুন- ট্রেনে ভ্রমণে এখন এনআইডি কার্ড বাধ্যতামূলক (নতুন নির্দেশনা)
রেলমন্ত্রী জানান, নতুন এই সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ঈদুল ফিতরের আগেই এটি চালু করার চেষ্টা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন কঠিন হতে পারে। তবে ঈদুল আজহার আগেই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে এ সুবিধা পাবেন। একইভাবে ৬৫ বছরের ঊর্ধ্ব নাগরিকদের পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রদত্ত ডিজাবিলিটি কার্ড দেখিয়ে ভাড়া ছাড় নেওয়ার সুযোগ থাকবে।
সরকার রেল খাতের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, যাত্রীসেবার মান বাড়ানো, ট্রেন চলাচলের সময় কমানো এবং আরও আধুনিক রেল যোগাযোগ গড়ে তুলতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেল সেবা আরও শক্তিশালী ও মানসম্মত হবে।
মন্ত্রী জানান, বর্তমানে চলমান কিছু প্রকল্পের মাধ্যমে দ্রুতগামী ট্রেন চলাচলের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীরা স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এদিকে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেন পরিচালনায় বিশেষ প্রস্তুতির কথাও জানান তিনি। ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে রেলে প্রায় ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের চেষ্টা চলছে। পরিকল্পনা অনুযায়ী ইঞ্জিনগুলো ব্যবহার করা গেলে ট্রেনের সময়সূচি বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেল খাতের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে রেল পরিবহন আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/নিউজ ডেস্ক
আরও পড়ুন-অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম(আপডেট)
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉টেক নিউজের সকল খবর সবার আগে পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
📌 পোস্টটি শেয়ার করুন! 🔥










