আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

এনআইডি সংশোধনের ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং,কবে নিষ্পত্তি হচ্ছে?

March 11, 2026 7:22 PM
এনআইডি সংশোধনের ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত বিপুল সংখ্যক আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো ধাপে ধাপে দ্রুত নিষ্পত্তি করা হবে এবং এ নিয়ে নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন-ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করুন ২৩০ টাকায়

তিনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশনের সার্ভারে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন জমা রয়েছে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তা জানান, গত সংসদ নির্বাচনের কারণে কিছু সময়ের জন্য এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত ছিল। এর ফলে নতুন আবেদন জমা হলেও সেগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, যার কারণে পেন্ডিং আবেদন বেড়ে যায়।

তার তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে পেন্ডিং আবেদন ছিল প্রায় ৭৫ থেকে ৭৬ হাজার। পরবর্তী কয়েক মাসে নতুন আবেদন যুক্ত হওয়ায় বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, এনআইডি সংশোধনের জন্য নাগরিকদের নির্বাচন কমিশন কার্যালয়ে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনের মাধ্যমে জমা দেওয়া আবেদনগুলো পর্যায়ক্রমে যাচাই করে নিষ্পত্তি করা হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, সংশোধন সংক্রান্ত সব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন এবং ধাপে ধাপে সব আবেদন নিষ্পত্তি করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন-ভোটার আইডি কার্ড নাম সংশোধন আবেদন করার নিয়ম(আপডেট)

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now