আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড, কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

March 5, 2026 5:11 PM
৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ‘কৃষি কার্ড’ কর্মসূচি

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে পরীক্ষামূলকভাবে ‘কৃষি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের নয়টি উপজেলায় এই কর্মসূচি শুরু করা হবে। আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে সারা দেশের সব উপজেলায় এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন-ফ্যামিলি কার্ডের পর দ্রুত আসছে কৃষক কার্ড

তিনি জানান, কর্মসূচির প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচিত এলাকায় সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর আটটি বিভাগের নয়টি উপজেলার নির্দিষ্ট ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

প্রেসসচিব বলেন, পরীক্ষামূলক পর্যায়ে যেসব উপজেলায় এই কর্মসূচি চালু করা হবে সেগুলো হলো—টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রতিটি উপজেলায় একটি করে কৃষি ব্লকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সেখানে কৃষকদের তথ্য সংগ্রহ করে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে, যা ভবিষ্যতে কৃষি সহায়তা ও সরকারি প্রণোদনা বিতরণে কাজে লাগানো হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক-পাইলট ও পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কৃষি কার্ড কার্যক্রম চালু করা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষি সেবা আরও দ্রুত এবং স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন-১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, উপকৃত হবেন ১২ লাখ কৃষক

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now