আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

বান্দরবানে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, ১,০৯৭ পরিবার পাবে মাসে ২,৫০০ টাকা

March 8, 2026 8:07 PM
বান্দরবানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

দেশের নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে। প্রথম ধাপে জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে নির্বাচিত ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন-নতুন ফ্যামিলি কার্ড আবেদন করার নিয়ম(অনলাইন ও অফলাইন)

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, সারা দেশে ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের একটি ওয়ার্ডে প্রথম ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যেসব পরিবারের জমির পরিমাণ অর্ধ একরের কম—তাদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রথমে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ের সময় ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে বাকি ১ হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচিত করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নির্বাচিত পরিবারগুলোর মাঝেই প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বান্দরবান জেলায় মোট ১২টি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করলেও কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে আলাদা করে অগ্রাধিকার দেওয়া হয়নি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। অর্থ সহায়তা সরাসরি পরিবারের নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রাখা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।

নীতিনির্ধারকদের মতে, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা সম্ভব হবে।

আরও পড়ুন-ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ডে’ সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now