আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

ঢাকার যানজট কমাতে বড় পরিকল্পনা, ১২০ সিগন্যাল অটোমেশনসহ নতুন সিদ্ধান্ত

March 25, 2026 8:15 PM
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিস্তারিত জানান।

আরও পড়ুন-পহেলা বৈশাখে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এই বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকার ট্রাফিক সিগন্যালগুলো পর্যায়ক্রমে অটোমেশন করা হবে। প্রথম ধাপে ১২০টি সিগন্যাল আধুনিক প্রযুক্তির আওতায় আনা হবে। পাশাপাশি শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং নগরীর ভেতরে একাধিক ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত যত্রতত্র বাস কাউন্টার অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তর করা হবে। এসব টার্মিনাল পরে সিটি সার্ভিস পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া সড়ক দখলমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাস্তার দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে। এতে যান চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

রেল ক্রসিং ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে। ঢাকার ভেতরে রেলক্রসিংগুলোতে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি স্বয়ংক্রিয় সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে। একই সঙ্গে নগর পরিবহনে শৃঙ্খলা আনতে সিটি বাসগুলোকে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পথচারীদের চলাচল সহজ করতে ঢাকার অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি হাসপাতাল এলাকার ফুটওভার ব্রিজগুলোতে দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের শেষ নাগাদ ঢাকার যানজট পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। আর মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় স্থায়ী উন্নয়ন সম্ভব হবে।

এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুন-চালু হচ্ছে কৃষি কার্ড, কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now