দেশের বিভিন্ন কর অঞ্চলে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৬টি কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত বিভিন্ন পদে মোট ৬৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর ও নরসিংদী কর অঞ্চলে কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, নোটিশ সার্ভার ও অফিস সহায়কসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে।

আরও পড়ুন- ৩৮২ ফরেস্টার নিচ্ছে বন অধিদপ্তর, যেভাবে হবে নিয়োগ পরীক্ষা

কোন কর অঞ্চলে কত পদ

কক্সবাজার কর অঞ্চল — ১২২ পদ

  • কম্পিউটার অপারেটর
  • প্রধান সহকারী
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক

আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬

ঢাকা কর অঞ্চল-১২ — ২৭ পদ

  • কম্পিউটার অপারেটর
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • গাড়িচালক
  • নোটিশ সার্ভার
  • অফিস সহায়ক

আবেদনের শেষ তারিখ ১০ জুন ২০২৬।

চট্টগ্রাম কর অঞ্চল-(৫)  (মোট পদসংখ্যা ১২৬)

  • কম্পিউটার অপারেটর
  • ব্যক্তিগত সহকারী
  • প্রধান সহকারী
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক

আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬

চট্টগ্রাম কর অঞ্চল-(৬) (মোট পদসংখ্যা ১২২)

  • কম্পিউটার অপারেটর
  • ব্যক্তিগত সহকারী
  • প্রধান সহকারী
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক

আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬

ফরিদপুর কর অঞ্চল (মোট পদসংখ্যা ১২২)

  • কম্পিউটার অপারেটর
  • প্রধান সহকারী
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক

আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।

নরসিংদী কর অঞ্চল (মোট পদসংখ্যা ১২২)

  • কম্পিউটার অপারেটর
  • প্রধান সহকারী
  • উচ্চমান সহকারী
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহায়ক

আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।

আবেদনের নিয়ম

সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি

কক্সবাজার, ফরিদপুর এবং নরসিংদী কর অঞ্চলের ক্ষেত্রে—১ থেকে ৫ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) ৬ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

ঢাকা কর অঞ্চল–৬, চট্টগ্রাম কর অঞ্চল-৫, কর অঞ্চল-৬ এর ক্ষেত্রে– ১ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

৭ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

সূত্র: সংশ্লিষ্ট কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন- আইনি জটে আটকে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ, সংকটে অর্ধেকের বেশি স্কুল

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!