চলন্ত ট্রেনে উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে দেশের রেল যোগাযোগে নতুন এক ডিজিটাল অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমবারের মতো ট্রেনে সরাসরি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার (১৩ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেনে এই সেবা চালু করা হয়েছে। অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন-স্বাধীন ইন্টারনেট সংযোগ – মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট
এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX–এর Starlink satellite internet।
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তিনটি আন্তঃনগর ট্রেনে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো— পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। এসব ট্রেনে যাত্রীরা ভ্রমণের সময় বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ সময়ের ট্রেন ভ্রমণে যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এখন একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এতদিন যাত্রীরা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতেন, কিন্তু ট্রেন চলন্ত অবস্থায় অনেক সময় পাহাড়ি অঞ্চল, বনাঞ্চল বা দূরবর্তী এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেত। স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করা সম্ভব হওয়ায় দুর্গম এলাকাতেও ইন্টারনেট সংযোগ স্থিতিশীল থাকবে।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এই সেবা চালু হলে যাত্রীরা ট্রেনের ভেতর বসেই অনলাইন ক্লাস, অফিসের কাজ, ভিডিও মিটিং বা ফ্রিল্যান্সিংয়ের মতো বিভিন্ন কাজ সহজে সম্পন্ন করতে পারবেন।
পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ এবং অধিক যাত্রীচাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন-স্বাধীন ইন্টারনেট সংযোগের খরচ কত? সব জায়গায় এখন দ্রুতগতির ব্রডব্যান্ড!
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









