আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

কৃষক কার্ড কিভাবে পাবেন? আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র জানুন

March 4, 2026 1:01 PM
কৃষক কার্ড কিভাবে পাবেন

দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা ও সরকারি সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি প্রণোদনা, ভর্তুকি ও ব্যাংকিং সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল ঘনি সাংবাদিকদের জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফ্যামিলি কার্ডের পর দ্রুত আসছে কৃষক কার্ড

তিনি বলেন, কৃষক কার্ড চালু হলে প্রায় ১২ লাখ ক্ষুদ্র কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংক মিলিয়ে কৃষি খাতে সুদসহ বকেয়া ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ডটি এমনভাবে তৈরি করা হবে যাতে কৃষকরা সরাসরি ব্যাংকিং সুবিধা পেতে পারেন। একই সঙ্গে কৃষি ভর্তুকি, সার ও বীজসহ বিভিন্ন সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া যাবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে যাবে এবং কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে।

এই কার্ডে কৃষকের জমির পরিমাণ, চাষকৃত ফসলের ধরনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। একটি ডিজিটাল প্রোফাইলের মাধ্যমে কৃষকের তথ্য সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন কৃষি সেবা প্রদানে ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক কার্ড চালু হলে ভর্তুকি ও প্রণোদনার অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস অ্যাকাউন্টে পাঠানো যাবে। পাশাপাশি ভর্তুকিপ্রাপ্ত সার, বীজ ও কীটনাশক সহজে পাওয়া যাবে এবং কৃষিঋণ ব্যবস্থাও আরও সহজ ও সুসংগঠিত হবে। এছাড়া কৃষকদের জন্য আবহাওয়া, উৎপাদন ও বাজার পরিস্থিতি সম্পর্কিত এসএমএসভিত্তিক তথ্য সেবাও চালু করার পরিকল্পনা রয়েছে।

কৃষক কার্ডের নিবন্ধন মূলত ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রকল্প চালুর পর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকতে পারে।

এই কার্ড পেতে কৃষকদের কয়েকটি তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, নিবন্ধিত মোবাইল নম্বর, জমির দলিল অথবা ভাগে চাষ করলে তার প্রমাণপত্র এবং ব্যাংক বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর।

কৃষক কার্ড পাওয়ার জন্য প্রথমে সংশ্লিষ্ট ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি প্রাথমিক তালিকা প্রস্তুত করবেন। এরপর প্রকল্প চালু হলে কৃষকদের একটি নিবন্ধন ফরম পূরণ করতে হবে, যা অনেক ক্ষেত্রে অনলাইনেও করা যেতে পারে।

এরপর কৃষি অফিস থেকে জমির পরিমাণ ও ফসলের তথ্য যাচাই করা হবে। যাচাই শেষে কৃষকের এনআইডি ও মোবাইল নম্বরের ভিত্তিতে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে। সবশেষে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের হাতে স্মার্ট কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সরকার ইতোমধ্যে এ বিষয়ে সতর্কতাও জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন-১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, উপকৃত হবেন ১২ লাখ কৃষক

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now