আজকের ইতিহাস: ইতিহাসের পাতায় ১৭ আগস্ট

প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
আজকের ইতিহাস: ইতিহাসের পাতায় ১৭ আগস্ট

ইতিহাসের পাতায় ১৭ আগস্ট

১০৭

‘ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ভবিষ্যতের পথচলারও শিক্ষা।’ সময়ের স্রোতে প্রতিটি দিনই একসময় অতীত হয়ে যায়। তবে কিছু ঘটনা, কিছু মানুষের কর্ম ও কিছু ঐতিহাসিক পরিবর্তন সময় পেরিয়েও মানুষের মনে থেকে যায় এবং জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।

আজ ১৭ আগস্ট, ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১৫ – কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।

১৯০১ – বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।

১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ বাংলায় প্রথম প্রকাশিত হয়।

১৯১৮ – বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।

১৯৪৫ – হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।

১৯৪৫ – ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ – ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে।

১৯৬০ – আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।

১৯৮২ – জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।

১৯৮৭ – ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করেন।

১৯৮৮ – পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফেল বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৯৯ – তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হন।

২০০৫ – বাংলাদেশের ৬৩টি জেলার প্রায় ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

২০০৬ – পাবনায় বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হন।

জন্ম

১৭৬১ – উইলিয়াম কেরি, ব্রিটিশ খ্রিষ্টান ধর্মপ্রচারক এবং বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।

১৮০১ – ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক।

১৮৬৬ – মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ ও হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৮৭৮ – রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৭৯ – স্যামুয়েল গোল্ডউইন, পোলীয়-মার্কিন চলচ্চিত্র প্রযোজক।

১৯২০ – সুনীলকুমার মুখোপাধ্যায়, নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ।

১৯৩২ – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।

১৯৩২ – মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৪০ – শবনম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৪৩ – রবার্ট ডি নিরো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৯৭২ – হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

১৯৯১ – অস্টিন বাটলার, মার্কিন অভিনেতা।

১৯৯২ – পেইজ, ইংরেজ পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী।

১৯৯৩ – সিন্তা লরা, ইন্দোনেশিয়ান-জার্মান অভিনেত্রী, ইলেক্ট্রোপপ গায়িকা ও মডেল।

১৯৯৩ – এদেরসন মোরায়েস, ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ – টাইসা ফারমিগা, আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৭৮৬ – প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।

১৮৫০ – হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল ও পেরুর প্রথম রাষ্ট্রপতি।

১৯০৮ – রাদ্বয়ে ডোমানোভিচ, সার্বীয় লেখক, সাংবাদিক ও শিক্ষক।

১৯০৯ – মদন লাল ধিংড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবী; তাঁর ফাঁসি কার্যকর হয়।

১৯৪৯ – পুলিনবিহারী দাস, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৬৯ – অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৭৩ – কনর্যাড এইকিন, মার্কিন ঔপন্যাসিক ও কবি।

১৯৮৪ – আচার্য চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৯৮৮ – মুহাম্মদ জিয়া-উল-হক, পাকিস্তানের সামরিক শাসক ও বিশিষ্ট জেনারেল।

২০০৪ – নিমাইসাধন বসু, বিশিষ্ট ইতিহাসবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

২০০৬ – শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশি কবি।

২০০৬ – আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক ও সংগীতজ্ঞ।

২০২০ – পণ্ডিত যশরাজ, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

২০২০ – নিশিকান্ত কামাত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page