ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি কেনায় গ্রাহকদের অর্থায়নের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) ও আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (এআরইএএল) সমঝোতা চুক্তি করেছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় আকিজের বৈদ্যুতিক গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন এবং এআরইএএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এসইভিপি মোহাম্মদ জাভেদ তারেক খান, ভিপি মোহাম্মদ রাশাদুল আনোয়ার ও শাহেদ মাহমুদ রেজা, এফএভিপি মোহাম্মদ আসিফ হোসেন এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এজিএম অমিত সাহা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে এআরইএএলের সিনিয়র ম্যানেজার রাকিবুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাশফিন আহমেদ এবং আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইউসুফ সাজিদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!