উৎসবের মৌসুমে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন’ নামে নতুন প্রচারণা শুরু করেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। অক্টোবরজুড়ে চলা এই ক্যাম্পেইনে বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার কিনলে ক্রেতারা ক্যাশব্যাক সুবিধা পাবেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।
ক্যাম্পেইনের আওতায় এক্সপ্যান্ডার স্পোর্ট, ইকো, ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের গাড়ি কেনার সুযোগ থাকছে। এর মধ্যে এক্সপ্যান্ডার স্পোর্ট মডেল কিনলে ২৫ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ আরও ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
অন্যদিকে, এক্সপ্যান্ডার ইকো মডেলের ক্ষেত্রে থাকছে ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক। এর সঙ্গে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
এক্সপ্যান্ডার ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের ক্ষেত্রেও ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি স্ক্র্যাচ কার্ডে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। সব সুবিধা মিলিয়ে একজন ক্রেতা সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
মিতসুবিশি মোটরস বাংলাদেশের এ অফার ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় থাকা প্রতিষ্ঠানটির শোরুমগুলোতে পাওয়া যাবে।
মিতসুবিশি মোটরস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই উৎসবের মৌসুমকে বাংলাদেশের পরিবারগুলোর জন্য আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে চাই।’
তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে এলপিজিচালিত গাড়ির চাহিদা বেড়েছে। এ কারণে এলপিজিতে চলা এক্সপ্যান্ডার ইকো মডেলেও ক্যাশব্যাকের সুযোগ রাখা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!