নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, আদর্শ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরাই নতুন প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন।
তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা আরও বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষকদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!