জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর স্ত্রী শান্তার জন্মদিন আজ ৩ অক্টোবর। বিশেষ এই দিনটি ছেলে শুদ্ধর ভালোবাসায় উদযাপন করেছেন অভিনেতা। স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছেলের দেওয়া উপহারের একটি সুন্দর মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ছবিতে দেখা যায়, মা শান্তার হাতে একটি হলুদ ফুল তুলে দিচ্ছে ছেলে শুদ্ধ। মায়ের জন্য কানের দুলও উপহার দিয়েছে সে। ছেলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে হাসিমুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় শান্তাকে।

ছবিটির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আজ শান্তা, মানে আমার স্ত্রী, মানে শুদ্ধ’র মায়ের জন্মদিন। সকালে ঘুম থেকে উঠে দেখলাম, শুদ্ধ ওর মাকে একটা হলুদ ফুল, সাথে কানের দুল, হাতে দিয়ে শুভেচ্ছা জানালো! ওদের হাসি মুখটা দেখে আমারও অনেক ভালো লাগলো। শুভ জন্মদিন শান্তা।’

চঞ্চল চৌধুরীর এই পোস্ট প্রকাশের পর অনুরাগীরা স্ত্রী শান্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে ছেলে শুদ্ধর মায়ের প্রতি ভালোবাসার এই মুহূর্তটিও প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন চঞ্চল চৌধুরী। এবার স্ত্রীর জন্মদিনের সকালে ছেলে শুদ্ধর ভালোবাসার সেই বিশেষ মুহূর্তটি প্রকাশ করে পরিবারের আনন্দের অংশীদার করেছেন অনুরাগীদেরও।

স্ত্রীর জন্মদিনে চঞ্চলের এই সরল পারিবারিক আয়োজন ও ছেলে শুদ্ধর ভালোবাসার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!