জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কাটার কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন এবং দুয়াড়িয়া ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!