সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর গন্তব্যের মার্কেট বা দর্শনীয় স্থান বন্ধ থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা জেনে বের হওয়া ভালো।

শুক্রবার বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির কারণে প্রতি বৃহস্পতি ও শুক্রবার জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি খোলা থাকে।

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও শুক্রবার বন্ধ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে জাদুঘরটি এ দুই দিন বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারেন।

এদিকে শুক্রবার পুরান ঢাকা ও আশপাশের এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

এ ছাড়া ব্যবসায়িক সুবিধার জন্য শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বন্ধ থাকা এলাকার তালিকায় রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

তাই শুক্রবার কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে এসব এলাকার মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি মাথায় রেখে বের হওয়া প্রয়োজন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!