নওগাঁর আত্রাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিনামূল্যের পিপিআর টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা ও রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্রাই উপজেলায় পিপিআর টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!