জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ জন্য ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এবং আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই ফিডারের আওতাধীন তেঘর থেকে বাগধানী পর্যন্ত এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সেখানে বিদ্যুৎ থাকবে না ৩ ঘণ্টা।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!