বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জের আদালত থেকে তিনি জামিন লাভ করেন।
জামিনে মুক্তির পর হবিগঞ্জ জেলা কারাগারের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি চুনারুঘাটে নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শফিকুল ইসলাম তালুকদার দুলাল বলেন, “আমাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাই।” গ্রেপ্তারের পর তার পক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনাসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ যেভাবে প্রতিবাদ ও সমর্থন জানিয়েছেন, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিশেষভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আব্দুল সামাদ -এর প্রতি কৃতজ্ঞতা জানান।
জামিন প্রসঙ্গে শফিকুল ইসলাম তালুকদার দুলাল বলেন, তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, আদালত থেকে তিনি জামিন পেয়েছেন এবং তিনি আইনি প্রক্রিয়ার প্রতি আস্থাশীল।
এদিকে তার জামিনের খবরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে স্বস্তি দেখা যায়। পরে চুনারুঘাটে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!