বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের নেতৃত্বে জাতীয় আলতাদিঘী উদ্যানের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম মবিন, কলেজ শাখার সহসভাপতি শামিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাহারিয়া ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ এবং এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!