যশোরের বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটকরা হলেন—মো. সজল মোল্লা (২০), তিনি বড়আঁচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে এবং বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মো. আতাউর মল্লিক (৪৬), রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে; তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অপরজন মো. মার্জন আলী (৫০), বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে; তিনি বাহাদুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে মামলার নথি ও অভিযোগ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!