নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে মামুন (১৪/১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বাড়ি থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

নিখোঁজ মামুন চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে চালাকচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় মামুন। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিত স্থানসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মামুনের পরিবারের সদস্যরা জানান, ছেলের সন্ধান না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার কোনো সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭৮৫২২১৬০৯

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!