পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) প্রস্তাবিত ‘পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) পর্যালোচনায় সভা আহ্বান করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬৩৩ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রকিবুল ই মোহামেদ সভায় সভাপতিত্ব করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পরিকল্পনা শাখা-৫ থেকে জারি করা এক সরকারি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
সভায় পিডিবিএফের প্রস্তাবিত প্রকল্পটির আরডিপিপি পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ℹ️আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!