নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দিয়েছে আত্রাই দলিল লেখক সমিতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আত্রাই দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এ কে আজাদ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এ সময় তিনি উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, এস এম ফারুক বকত, সহসভাপতি ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম।
এ ছাড়া আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. আফাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আত্রাই দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ ও সাখাওয়াত জাহান নয়ন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং দলিল লেখক পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মাধ্যমে আত্রাই ও রাণীনগর এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!