নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
আত্রাই থানা পুলিশ জানায়, গতকাল ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জিআর সাজা দায়রা-১৯২/২৫ মামলার আসামি মো. মামুনুর রশিদ, পিতা আব্দুল লতিফ, সাং উজানপাড়া; জিআর ২৩৪/২১ মামলার আসামি মো. সুবেল সরদার, পিতা মৃত মজিবর রহমান, সাং সদুপুর (সৈয়দপুর)।
এ ছাড়া সিআর ২৭২/২৬ মামলার আসামি মো. আব্দুস সালাম, পিতা মৃত আবুল কাসেম, সাং বড়োইকুঁড়ি; সিআর ২৭০/২৬ মামলার আসামি মো. আশরাফুল কাজি, পিতা মৃত রমজান কাজি, সাং পাইকড়া; সিআর ১৯০/২৬ মামলার আসামি মো. আরিফ মন্ডল, পিতা মৃত রমজান মন্ডল, সাং মধুগুড়নই; মামলা নং ১০/২০২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরান প্রাং কালু, পিতা মৃত ইসমাইল প্রাং, সাং শিমুলিয়া এবং মোবাইল কোর্টে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. বিপ্লব প্রাং, পিতা মৃত আহম্মেদ প্রাং, সাং বড়োইকুড়িকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে নওগাঁর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অনিয়ম ও অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!