নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে তিনজনকে ৭ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে ইমন, সাদিকুল ও সজীবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ৭ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!