হবিগঞ্জের চুনারুঘাটে নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে ‘চুনারুঘাট মডেল প্রেসক্লাব’। সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্য নিয়ে নতুন এ সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক নিরপেক্ষ-এর চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মো. মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক মো. মাস্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক জুয়েল আকরাম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান রিয়াদ।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এ সময় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া।

সভায় বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, মানুষের অধিকার ও সমস্যার কথা বলা এবং উন্নয়নের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরাও সাংবাদিকদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রেসক্লাবের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নবনির্বাচিত নেতারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!