যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৬৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ি, ২ কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিকস সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!