দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ সহজ ও নিরাপদ রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের সঙ্গে মিল রেখে নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট সিমটি সচল না থাকলে প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ড থেকে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না।

শুধু দাপ্তরিক যোগাযোগ নয়, অনলাইন বিভিন্ন সেবার ক্ষেত্রেও এই সিম কার্ড সচল রাখা জরুরি বলে জানিয়েছে বোর্ড। কারণ, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনলাইন সেবার জন্য পাঠানো ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ডও ওই নম্বরে পৌঁছানো সম্ভব হবে না।

এতে প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগেও সমস্যা তৈরি হতে পারে। তাই ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!