নওগাঁর রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা সদরে এ অভিযান শুরু হয়।
অভিযানে মশক নিধনে বিভিন্ন স্থানে ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি সড়ক, অলিগলি ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
এদিন উপজেলা সদরের থানা চত্বর থেকে অভিযান শুরু হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মন্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোও গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!