দীর্ঘ অপেক্ষার পর নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের আগে প্রয়োজনীয় ভেটিংসহ বেশ কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন মূলত প্রজ্ঞাপন মুদ্রণ ও প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার রাতেও বিজি প্রেসে এ সংক্রান্ত কাজ চলার তথ্য পাওয়া গেছে।
নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অপেক্ষা রয়েছে। এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন পাওয়ার খবর প্রকাশিত হয়।
এরপর প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়। সর্বশেষ অবস্থায় প্রজ্ঞাপন ছাপার কাজ শুরু হওয়ায় সেটি প্রকাশের সময় নিয়েই এখন সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আজ শনিবার দুপুরের পর প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঠিক কোন সময়ে এটি আনুষ্ঠানিকভাবে জারি হবে, তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। তাই প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও সংশ্লিষ্ট সুবিধায় পরিবর্তন আসবে। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন কাঠামোর সব শর্ত ও বিস্তারিত বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাব্য সময় সামনে আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। এখন সবার নজর বিজি প্রেসে চলমান ছাপার কাজ এবং প্রজ্ঞাপন প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।