নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুরে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লীগ-২০২৬ সিজন-১’ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক।
উদ্বোধনী ম্যাচে জায়ান ফ্যাশান ও এগ্রো ওয়ান দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জায়ান ফ্যাশান ১-০ গোলে এগ্রো ওয়ানকে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে।
ম্যাচটি দেখতে স্থানীয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। খেলাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!