মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এস. এম. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের ডাকের প্রতিনিধি হৃদয় হোসাইন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। মাভাবিপ্রবির সাংবাদিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত এ কমিটি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার ৩(ঙ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন পেয়েছে। এর আগে গত ২২ জানুয়ারি এ কমিটির কার্যক্রম শুরু হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের প্রতিনিধি মো. এরশাদ এবং মানবজমিনের প্রতিনিধি মেহেদী হাসান খান সিয়াম।

যুগ্ম-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ২১-এর প্রতিনিধি মো. নাজমুল হাসান ভূঁইয়া এবং আজকের বাংলার প্রতিনিধি রায়হান আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কালবেলা ও বাংলাভিশনের প্রতিনিধি হাসিব মাহমুদ প্রিন্স।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের প্রতিনিধি মো. তকী তাহমিদ এবং ফেইস দ্যা পিপল ও আগামীর সময়ের প্রতিনিধি জিসান রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন যায়যায়দিনের প্রতিনিধি সমাপ্তি খান।

দপ্তর সম্পাদক হয়েছেন আরটিভি ও এদিনের প্রতিনিধি আতিক মাহবুব তাঞ্জিম। উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ২৪ ও তালাশ বিডির প্রতিনিধি সাকিব আল হাসান এবং যুগান্তর ও ঢাকা মনিটরের প্রতিনিধি আল শাহারিয়ার ইমন।

প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাগজের বার্তার প্রতিনিধি হৃদয় হোসাইন। এছাড়া উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন গণকণ্ঠের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ ইমন এবং স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি এবিএস রবিন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের কথার প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সৈকত, রাইসিং বিডির প্রতিনিধি আবিদ ফেরদৌস মিয়া এবং বিডি টুডেসের প্রতিনিধি মীর মাহফুজারা রহমান।

নতুন কমিটির সভাপতি এস. এম. জাহিদ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় ক্যাম্পাস সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তিনি সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন বলেন, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতিকে আরও গতিশীল ও সক্রিয় সংগঠনে রূপান্তর করা হবে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ বজায় রেখে কাজ করার প্রত্যয় জানান তিনি।

পূর্ণাঙ্গ কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মাভাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন জানিয়ে তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে আরও কার্যকরভাবে তুলে ধরবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার সংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রেও সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা রাখবে।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় জাতীয় পর্যায়ে উপস্থাপনে নতুন নেতৃত্ব পেশাদারত্বের সঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশাও জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!