নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।
পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় পত্নীতলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি নিয়মিত মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) তাদের নওগাঁর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!