শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর অঞ্চল ও জাতীয় পর্যায়ের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২ থেকে ৪ অক্টোবর এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অঞ্চল পর্যায়ের আয়োজন হবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এরপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৬ থেকে ১০ অক্টোবর। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
এর আগে অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতার জন্য ২১ থেকে ২৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হয়েছিল। আর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে উভয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচিই পরিবর্তন হলো।
মাউশির চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!