দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলারে।
রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।
প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: Jugantor
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!