দেশ ও দেশের বাইরে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

এই প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনামূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চাকরির বর্তমান বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ জানিয়েছে, এ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

১৯ বছরে তৈরি করেছে প্রায় ১৯ হাজার আইটি প্রফেশনাল

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯ বছর ধরে পরিচালিত এই প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে। তারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

কী সুবিধা পাওয়া যাবে

আইটি স্কলারশিপ প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যের। প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর উত্তীর্ণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ‘প্লেসমেন্ট সেল’ সহায়তা করে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
  • আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে অংশ নেওয়া প্রার্থী নতুন করে আবেদন করতে পারবেন না।
  • চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য কোর্সগুলো শুধু ঢাকায় পরিচালিত হবে।

স্নাতক ও সমমানদের জন্য কোর্স

১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রিডি ভিজুয়ালাইজেশন

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

প্রার্থীরা রাউন্ড ৭৪–এর জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!