গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, ‘No gas no bill, No service no tax’। যার অর্থ, গ্যাস না থাকলে বিল নয় এবং সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।
সংসদে জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা রয়েছে। তিনি বলেন, মানুষ বলে—‘টুকু আসে টুকু যায়’। অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ কখন আসে, কখন চলে যায় তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রুমিন ফারহানার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিক সেবা ও ইউটিলিটি সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!