রাজধানীতে চলমান আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-৪-এ আয়োজিত প্রদর্শনীতে গিয়ে তিনি বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময় রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বৈশিষ্ট্য, ব্যবহার ও প্যাকেজিং সম্পর্কে আগ্রহ নিয়ে খোঁজ নেন সাবিলা নূর। একই সঙ্গে কয়েকটি কসমেটিকস পণ্য হাতে নিয়ে সোয়াচ করে সেগুলোর রং, টেক্সচার ও ব্যবহারযোগ্যতা দেখেন তিনি।
রিমার্কের নতুন পণ্যের প্যাকেজিং নিয়েও আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। সাবিলা নূর বলেন, পণ্যের গুণগত মানের পাশাপাশি এর উপস্থাপনাও ভোক্তাদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্যাকেজিংয়ে রিমার্কের পণ্যগুলো আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পণ্য পরিদর্শনের পর প্যাভিলিয়নে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে সময় কাটান সাবিলা নূর। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে ভক্তদের মধ্যেও উৎসাহ দেখা যায়। অনেক দর্শনার্থী তার সঙ্গে সেলফি তোলেন এবং কথা বলেন।
সাবিলা নূরও হাসিমুখে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। পাশাপাশি রিমার্কের বিভিন্ন পণ্য নিয়ে দর্শনার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের ব্যবহার এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার বিষয়েও আগ্রহীদের সঙ্গে কথা বলেন তিনি।
তার উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়ে। এ সময় অনেকেই প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘুরে দেখেন এবং পণ্যের বৈশিষ্ট্য ও নতুন প্যাকেজিং সম্পর্কে জানতে চান।
প্যাভিলিয়ন পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে সাবিলা নূরকে বিশেষ উপহার দেওয়া হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব, রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য প্রদর্শন করা হচ্ছে। পণ্যের বৈচিত্র্য, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং নতুন প্যাকেজিং প্রদর্শনীর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬ প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিয়েছে। বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আন্তর্জাতিক প্রদর্শনীটির সহযোগী হিসেবে যুক্ত হয়ে বড় পরিসরে প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। সেখানে প্রতিষ্ঠানটির বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং ও গুণগত মান নিশ্চিত করার সক্ষমতাও তুলে ধরা হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!