বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: সৈনিক
শাখা: টেকনিক্যাল শাখা, ট্রেড-১
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বয়স ও শারীরিক যোগ্যতা

আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।

তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি বা সমমান (মাদরাসা, কারিগরি বা উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেতে হবে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা

আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

এ ছাড়া সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!