নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এ আয়োজন বাস্তবায়নের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির পরিচিতি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!