জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোনারগাঁয়ের ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এর আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
তবে কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ জানিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!